বঙ্গোপসাগরে ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৩ জেলে

সাগরের প্রবল ঢেউয়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে ডুবে যাওয়া ওই ট্রলারে থাকা ১৩ জেলেই টায়ারটিউব, ছোট ট্যাংক এর মাধ্যমে তীরে ফিরে এসেছেন।

গতকাল শনিবার(২৫ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার নতুন ধার এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

আজ রোববার সকালে ট্রলারমালিক মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (ঘটিভাঙা) মেম্বার নুরুল আমিন খোকা এ তথ্য নিশ্চিত করে বলেন, তার মালিকানাধীন মাছ ধরার ট্রলার ‘এফবিএম হোছাইন’ নিয়ে শুক্রবার ১৩ জেলে মাছ ধরতে সাগরে যান। ওই দিন উপকূলের কাছাকাছি সমুদ্রে জাল ফেলে তারা প্রায় ৩০ মণ মাছ ধরেন।

পরে শনিবার সন্ধ্যার দিকে ফেরার পথে ট্রলারটি সোনাদিয়ার কাছাকাছি নতুন ধার এলাকায় পৌঁছলে সাগরের প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় জেলেরা টায়ারটিউব, ছোট ট্যাংক ইত্যাদি নিয়ে সাঁতরে ও অন্য ট্রলারে করে উপকূলে ফিরে আসেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর