ঝিনাইদহে নতুন করে আরও ৩৯ করোনা রোগী শনাক্ত

ঝিনাইদহে নতুন করে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮০৯ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, রোববার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৭৪ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৯ টি পজেটিভ।

আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ২৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৩ জন। আক্রান্ত ৮০৯ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ২৮১ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৬ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর