কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১০৮ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৭ টি কোভিড পজিটিভ।
নতুন আক্রান্ত ১৯ জন পুরুষ ও ৮ জন নারী। আক্রান্ত ২৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৯, দৌলতপুর উপজেলার ২, মিরপুর উপজেলার ২, খোকসা উপজেলার ৩, কুমারখালী উপজেলার ১।
এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১৩৮০ জন করোনা রোগী সনাক্ত হল। এই পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ জন। যার মধ্যে ২৫ জন পুরুষ ৫ জন মহিলা।
বার্তাবাজার/এমকে