ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। শনিবার রাত ১২টার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে কুড়িগ্রাম এক্সপ্রেসের ৩ টি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ।
আজ রবিবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে ঢাকা থেকে টিম এসে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের স্টেশন মাস্টার মনির আহমেদ জানান, ঢাকা থেকে টিম এসে ৯ ঘণ্টা পর সকাল ৮টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগিগুলো লাইনে তোলে। এরপর সকাল ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রথমে কুড়িগ্রাম এক্সপ্রেস এরপর নীল সাগর ও লালমনিরহাট এক্সপ্রেস চলাচলের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বার্তাবাজার/কে.জে.পি