মালয়েশিয়ায় রায়হান কবিরের জন্য লড়বেন দুই আইনজীবী

আলজাজিরার একটি প্রামাণ্যচিত্রে অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান প্রশাসনের আচরণের বর্ণনা দিয়ে ফেঁসে যান রায়হান কবির। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি যুবক রায়হান কবিরের মুক্তির জন্য আইনি লড়াইয়ে নামার কথা জানিয়েছেন দেশটির দুইজন আইনজীবী।

রবিবার সকালে মালয় মেইল সূত্রে জানা যায়, আইনজীবী সুমিতা শান্তিন্নি কিশনা এবং সেলভরাজ চিনিয়াহ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মামলার সঙ্গে নিজেদের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন।

দুটি ভিন্ন ফার্মের দুই আইনজীবী শনিবার রাতে বলেন, তারা ইতিমধ্যে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়া পুলিশকে তাদের নিয়োগের বিষয়ে জানিয়েছেন।

সংক্ষিপ্ত বিবৃতিতে দুই আইনজীবী জানান, ‘চিঠিতে আমরা আমাদের ক্লায়েন্টের সঙ্গে দেখা করার তারিখ চেয়েছি,’ ‘সোমবার দুপুর দুইটার দিকে আমরা বুকিত আমানে থাকবো।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর