জার্মানিতে একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩ জন নিহত হয়েছে। নিহতরা বিমানে ছিল নাকি ভবনে ছিল তা এখনও পরিষ্কার নয়।
গতকাল শনিবার বিকেলে জার্মানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েজেল শহরে এই দুর্ঘটনা ঘটে। যে বাড়িটির ওপর বিমানটি ভেঙে পড়েছে তার ছাদ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, বিমানটি দুর্ঘটনার কিছুক্ষণ আগে পর্যন্ত গরম বাতাসের বেলুনের সাথে সংঘর্ষ করেছিল।
দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানান, জরুরি সেবার জন্য ফোনকল আসার পর উদ্ধারকাজে যান উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা সবাই প্রাপ্ত বয়স্ক।
ওই বিমানে একটি শিশুও ছিল। দুর্ঘটনায় সে কিছুটা আহত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটিতে বিস্ফোরণ ঘটে এবং এটি বিধ্বস্ত হয়।
বার্তাবাজার/কে.জে.পি