বিশ্বে একদিনে করোনা শনাক্ত আড়াই লাখের বেশি, মৃত্যু প্রায় ৬ হাজার

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে আড়াই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে মারা গেছেন আরও ৫ হাজার ৭শ। বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা প্রায় ৬ লাখ। শনাক্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ মানুষ।

সবচেয়ে বেশি সংক্রমণের দেশটিতে একদিনে সাড়ে ৮শ’ মৃত্যুর ফলে যুক্তরাষ্ট্রে সংখ্যা দাড়িয়েছে ১ লাখ ৪৯ হাজারের বেশি। আক্রান্ত সাড়ে ৪৩ লাখ।

দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে ১১শ’র বেশি মানুষের। দেশটিতে মোট মৃত্যু সাড়ে ৮৬ হাজার। আক্রান্ত ২৪ লাখ। মেক্সিকোতে মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত পৌনে ৪ লাখের বেশি।

টানা তৃতীয় দিনের মতো অর্ধলক্ষ সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। মোট আক্রান্ত প্রায় ১৪ লাখ। মৃতের সংখ্যা ৩২ হাজারের বেশি। এদিন ৩শ’ করে মৃত্যু দেখেছে দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর