ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী

সোমালিয়ার প্রধানমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেন পূর্ব আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফার্মাজিও। গতকাল শনিবার ১৭৮ জন সংসদ সদস্যের মধ্যে ১৭০ জনই তার প্রতি অনাস্থা জানায়। সংসদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন হাসান আলী খায়ের।

নবীন হাসান আলীকে প্রধানমন্ত্রী হিসেবে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নিয়োগ দিয়েছিলেন সোমালিয়ার প্রেসিডেন্ট। কিন্তু, তার বিরুদ্ধে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করতে ব্যর্থতার অভিযোগ দেন দেশটির সংসদ সদস্যরা।

১৯৬৯ সালের পর প্রথমবারের মতো আগামী বছর গণতান্ত্রিক নির্বাচনের পরিকল্পনা করছে সোমালিয়ার সরকার।

সোমালিয়ান সংসদের স্পিকার মোহাম্মদ মুরসাল জানায়, ২০২১ সালে ‘একজনে এক ভোট’ পদ্ধতিতে নির্বাচনের পথ সুগম করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী হাসান আলী খায়েরের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছে সরকার। শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন সোমালিয়ান প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফার্মাজিও।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর