৫ গরুসহ দুই গরু চোর আটক

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চুরি করে নেয়ার সময় ৫টি গরুসহ দুই চোর আটক হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে প্বার্শবর্তী তালা থানার খলিলনগর থেকে ২টি এবং আঠারোমাইল থেকে ৩টি গরুসহ দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, তালা থানার চাঁদকাটি গ্রামের কবিরুল মল্লিকের মেয়ে মোছাঃ মুক্তি বেগম (৩২) ও উত্তর নলতা গ্রামের মোকছেদ সরদারের পুত্র সিরাজুল ইসলাম (৪০)।

এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়। আটককৃত আসামীদেরকে শনিবার (২৫ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর