টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় ঢাকার সাথে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
তবে কয়টি বগি লাইনচ্যুত হয়েছে, সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একইসঙ্গে তাৎক্ষণিভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের সায়েদাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইসমাইল জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে গেছে।
বার্তাবাজার/এসজে