পঞ্চগড়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরােপণ শুরু করেছে ছাত্রলীগ

পঞ্চগড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলােত বৃক্ষ রােপণ শুরু করেছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যােগে পঞ্চগড় জেলা ছাত্রলীগের এই কর্মসূচি।

পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান শনিবার দুপুরে জেলার মকবুলার রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রােপণ কর্মসূচির শুভ সূচনা করেন। এসময় সাংসদ কলেজ প্রাঙ্গনে ফলজ বনজ ও ঔষধি গাছের তিনটি চারা রােপণ করেন। একই সাথে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষ রােপণ করার জন্য পাঁচ শতাধিক চারা ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। পিকআপ ভ্যানে করে চারাগুলাে অন্যান্য উপজেলায় পৌছে দেওয়া হয়।

এ সময় মকবুলার রহমান সরকারি কলেজ এর অধ্যক্ষ দেলােয়ার হােসন প্রধান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু সালাম প্রধান শাওন এবং ছাত্রলীগ এর থানা পৌর ও কলেজ শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নােমান হাসান ও কলেজ শাখা ছাত্রলীগের আয়ােজনে সংক্ষিপ্ত আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলােচনা সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শাওন, সদর উপজেলা যূবলীগের সাধারন সম্পাদক এ্যাডভােকেট আলী আসমান বিপুল এবং নােমান হাসান বক্তব্য প্রদান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে সাংসদ বলেন, গাছ মানুষের প্রকৃত বন্ধু। নিজের শরীরের যেমন যত্ন নিতে হবে তেমনি গাছের চারার যত্ন নিলে দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। বর্তমােন করােনার কারনে সাধারন মানুষ আজ দিশেহারা। এই কঠিন সময়ে ছাত্রলীগ যে বৃক্ষ রােপণ কর্মসূচি শুরু করেছে সে জন্য তাদের সকল ভাল কাজে আমি তাদের পাশে থাকবাে।

এ সময় উপস্থিত ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে সাংসদ বলেন পড়ালেখার পাশাপাশি সাধারন মানুষদের সেবায় এগিয় আসতে হবে। কারন বঙ্গবন্ধু ছােটবেলা থেকেই সাধারন মানুষ সহ তৎকালীন ছাত্রদের সমস্যা সমাধানের পথ সৃষ্টি করে মানুষের মন জয় করেছে। তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে শেখ হাসিনার দেখানাে পথে সােনার বাংলা বিনির্মানে ভুমিকা রাখতে বলেছেন। জেলার স্কুল ,কলেজ ও মাদ্রাসায় যাতে মুজিববর্ষের বৃক্ষ রোপণে যা যা করার দরকার ছাত্রলীগ নেতা কর্মীদের সহযাগীতার আশ্বাস দিয়েছেন মজাহারুল হক প্রধান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর