ঝিনাইদহে ৪ মাদকসেবীর কারাদণ্ড

ঝিনাইদহে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৪ মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৩ মাস করে কারাদণ্ড ও ১শ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের এস আই আব্দুল আলিম জানান, শনিবার রাত ৯ টার দিকে শহরের আরাপপুর এলাকার চানপাড়ায় বেশ কয়েকজন যুবক মাদক সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চানপাড়ার শরিফুল ইসলামের ছেলে সুমন হোসেন, তছির উদ্দিনের ছেলে হাসিবুল, ইউনুচ আলীর ছেলে আরমান আলীকে আটক করা হয়।

পরে রাত ১১ টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম আদালত বসিয়ে তাদেরকে কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের মনিরুল ইসলামের ছেলে তারিক হোসেনকে কাতলামারি এলাকায় মাদক সেবনের অপরাধে ৩ মাস কারাদণ্ড ও ১ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড ও ১ শত টাকা করে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর