পঞ্চগড়ে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ের সদর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় মো. নুরু মিয়া (৫২) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার ইউনিয়নের তালমা মামা-ভাগিনা ব্রীজ এলাকায় এ দূর্ঘনাটি ঘটে।

নিহত মো নুরু মিয়া সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ফুলবর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মোজাহার হোসেন জানান, নুরু মিয়া পঞ্চগড় শহর হতে বাড়ির উদ্দেশ্য রওনা হলে পথিমধ্যে তালমা মামা-ভাগিনা ব্রীজ এলাকায় একটি বালুবাহী ট্রাক তাকে পিষ্ট করে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর