গুলিস্তানে বোমা সদৃশ বস্তু, উদ্ধারের পর মিলল বালু

রাজধানীর গুলিস্তান এলাকায় বমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে একটি ব্যাগে এমন বস্তু পাওয়া যায়।

জানা যায়, সেখানে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট তার ব্যক্তিগত মোটরসাইকেল রেখে একটা কাজে সেখান থেকে একটু দূরে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে তার মোটরসাইকেলের পিছনে একটি ব্যাগ ঝুলছে। ব্যাগটি খুলে তিনি ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পান। এরপর তাৎক্ষণিক যান চলাচল বন্ধ করে দিয়ে বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, স্কচটেপ মোড়ানো একটি পানির বোতল দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়ে ঘিরে রাখে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হলে বালুভর্তি বোতল উদ্ধার করা হয়

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর