সরিষাবাড়ীতে বন্যা পরিস্থিতি নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

জামালপুরের সরিষাবাড়ীতে বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিভাগের সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ও সুধীজনদের সাথে মতবিনিময় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান। শনিবার রাতে উপজেলা পরিষদের হল রুমে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি বিষয়ে মতবিনিময় ও পর্যালোচনা সভা করেন তিনি।

এসময় তথ্য প্রতিমন্ত্রী সাম্প্রতিক বন্যায় সরিষাবাড়ী উপজেলার ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনের পাশাপাশি বন্যা কবলিত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সার, বীজ ও ঋণ সহায়তা প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

এছাড়া প্রশাসনের মাধ্যমে সকল বিভাগের সমন্বয় নিশ্চিত করে তৃণমূল পর্যায় পর্যন্ত বন্যা পরবর্তী সার্বিক তদারকি করতেও তাগিদ আরোপ করেন তিনি। এছাড়াও বন্যা দুর্গত এলাকার মানুষ ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, উপজেলা নির্বাহী অফিসার, খাদ্য বিভাগের কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তাকে প্রয়োজনীয় বরাদ্দ মজুত রাখার জন্য বলেন তিনি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল গণি, সরিষাবাড়ী অর্ণাস কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিমসহ বিভিন্ন দপ্তরের সকল সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, সাংবাদিক সুধীজন ও আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর