মালয়েশিয়ায় ১৪ দিনের রিমান্ডে সেই রায়হান কবীর

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় মালয়েশিয়ায় অভিবাসীদের নিয়ে মন্তব্য করায় গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জের যুবক রায়হান কবিরকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

আজ (শনিবার) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন এই রিমান্ডের বিষয়টি জানিয়ে বলেন, শনিবার থেকে তাকে তদন্তে সহায়তা করার জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমরা তদন্তের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করার পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য শুক্রবার বিকালে রাজধানীর একটি কনডোমোনিয়াম থেকে পুলিশ ও ইমিগ্ৰেশনের স্পেশালব্রাঞ্চের যৌথ অভিযানে মোঃ রায়হান কবিরকে গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর