আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর গত বছরের ১১ই অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র ছাত্রকল্যাণ পরিদপ্তরের অনুমোদিত ক্লাবের সাথে সম্পৃক্ত থাকতে পারবে বুয়েট শিক্ষার্থীরা।
এমন অবস্থায় গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুয়েট ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নজরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আইন অনুসারে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা শাস্তিযোগ্য অপরাধ। যথানিয়ম অনুসরণ করে নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজার / ডি.এস