লক্ষ্মীপুরে আদর্শ মানব কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ

‘মুজিব শতবার্ষিকীর অঙ্গীকার, সবুজের সমাহার’ এ স্লোগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে লক্ষ্মীপুর রায়পুরে বৃক্ষরোপণ এবং বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ মানব কল্যাণের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আদর্শ মানব কল্যাণ রায়পুর উপজেলা শাখা উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়ার তত্বাবধায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সভাপতি ও কৃষি বিপণন অধিদপ্তর অধিদপ্তরের বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ মনির হোসেন।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফলজ গাছের চারা রোপণ করে অতিথিবৃন্দ। একই সাথে শহরের বিভিন্ন স্থানে ও পথচারিদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর