একদিনের নোটিশেই ছাঁটাই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শতাধিক কর্মকর্তা

মহামারী করোনা পরিস্থিতিতে রাজধানীর সুপরিচিত বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শতাধিক কর্মকর্তাকে মাত্র একদিনের নোটিশে বেতন ভাতা ছাড়াই বরখাস্ত করার অভিযোগ উঠেছে। তালিকা তৈরী করে আগের দিন সবার মোবাইলে এসএমএস করে পরদিনই বরখাস্তের কাগজ ধরিয়ে দেয়া হয়েছে হাতে।

আচমকা চাকরি হারিয়ে দিশেহারা ওই বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার শাখার কর্মকর্তা রাজলক্ষী জানান, আট বছর ধরে এই প্রতিষ্ঠানের সাথে থাকার পরেও অন্যায়ভাবে আমালেসহ আরও অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল (শুক্রবার) অফিস থেকে মোবাইলে এসএমএস করে জানাও হয় বরখাস্তপত্র গ্রহণ করতে। আজ অফিসে গেলে পাওনা টাকা না দিয়েই কাগজ ধরিয়ে দেয়া হয় হাতে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সুপা সাদিয়া বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। আমাদের ধানমন্ডি এবং সিদ্ধেশ্বরীতে মোট দুইটি ক্যাম্পাস রয়েছে। আমাদের ইউজিসি থেকে নির্দেশনা আছে, ধানমন্ডি ক্যাম্পাস পুরোপুরি গুটিয়ে সিদ্ধেশ্বরী চলে আসার জন্য। তাই একটা ক্যাম্পাসে একই বিভাগে অধিক কর্মী নিয়োগ হওয়ায় এবং অন্যান্য কিছু কারণে কিছু কর্মীকে দুঃখজনকভাবে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর