জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার কারণে দুইটি আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারের মাঝে খাবার হিসেবে খিচুড়ি বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি। শনিবার সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার পৌরসভা আশ্রয় কেন্দ্র ও সরিষাবাড়ী অর্ণাস কলেজের আশ্রয় কেন্দ্রের প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এ খিচুড়ি বিতরণ করেন তিনি।
এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নেন ও আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ফরিদ আহাম্মেদ, পৌর যুবলীগের সাধারন সম্পাদক সুমন চাকলাদার, সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সুধিজন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বার্তা বাজার / ডি.এস