জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে সর্বস্তরের নেতাকর্মী বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছেন। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ সাহিত্য বিষয়ক সম্পাদক রাতুল খান আজ মিরপুরের চলন্তিকায় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছেন।
রাতুল বলেন, আজ সারা বিশ্ব এক অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে, যার প্রধান কারণ প্রকৃতিকে শাসন করা। অবিচারে গাছ কাটা, নদী দখল করে শিল্প কারখানা গড়া। ফলে আমরা আজ এই ক্রান্তিলগ্নে এসে পৌঁছেছি। মুজিববর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা বৃক্ষ রোপণ এর যে সিদ্ধান্ত নিয়েছেন তা যুগান্তকারী। তাই, দলমত নির্বিশেষে একযোগে সারাদেশে সকলকে অনুরোধ করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হলেও বৃক্ষ রোপণ করি।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইমরানুল আজিম চৌধুরী (ইমু), রূপনগর থানা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান হাসিব সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বার্তা বাজার / ডি.এস