গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরির প্রধান ও জনপ্রিয় অনলাইন সাংবাদ মাধ্যম ইনপডেক্স থেকে সম্পাদক ও তার ৭০ সহকর্মী সাংবাদিক পদত্যাগ করেছেন।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদ মাধ্যমটির প্রধান সম্পাদক এসজাবোলস ডালকে চাকরি থেকে সরকারি আদেশে অব্যহতি দেয়া হয়। এরপর দিন থেকেই সকল সাংবাদিক পদত্যাগ করতে শুরু করেছে। পরে রাজধানী বুদাপেস্টে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করে কয়েকশ মানুষ।
বিক্ষোভে বিগত কয়েক বছর ধরে হাঙ্গেরি সরকার যে প্রহসন মূলক আইনের মাধ্যমে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করে আসছেন বলে জানান বিক্ষোভকারীরা।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, মাস দুয়েক আগে ইনডেক্সকে মিথ্যা সংবাদের কারখানা বলে অভিহিত করেছিল সরকার। সূত্র : বিবিসি।
বার্তাবাজার/এসজে