মানিকছড়ির ইস্কন মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষতি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গরু বাজার এলাকায় ইস্কন মন্দিরে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মন্দির সভাপতি বাবুল দাশ।

শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় এই বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে এই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে বলে জানায় স্থানীয়রা। ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লক্ষীছড়ি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ঘটনার সাথে সাথে মানিকছড়ি থানা পুলিশ, সেনাবাহিনী, সদর ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, মন্দিরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর