মুন্সীগঞ্জ সিরাজদিখানে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বাল্যবিবাহ ইভটিজিং রোধে ও ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২৫ জুলাই বিকাল ৫ টায় থানা আঙ্গিনায় থানা পুলিশের আয়োজনে সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার এসআই জুবায়েরের সঞ্চালনায় ওসি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহফুজ আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক পুলিশ পরিদর্শক (অপারেশন) আজিজুল হক হাওলাদার সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, ইমাম ও উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার লোক।
বার্তা বাজার / ডি.এস