ঈদে শ্রোতাদের জন্য আসছে বেলাল খান ও নদীর নতুন গান

দুই বছর লম্বা বিরতির পর আবারও শ্রোতাদের মন মাতাতে নতুন গান নিয়ে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার-গায়ক বেলাল খান ও সেরাকন্ঠের জনপ্রিয় গায়িকা মৌমিতা তাসরিন নদী।

এ মিজানের কথা ও বেলাল খানের সুরে নতুন এই গানটির নাম ‘আমারতো কেউ নেই তুমি ছাড়া’। এমএ রহমানের সংগীতায়োজনে করা এই গানটির ভিডিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। স্টুডিও বেইজড ভিডিও তৈরি করেছে সোহেল তাজ।

আসন্ন ঈদুল আজহায় গানটি প্রকাশিত হবে বেলাল খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

গানটির সম্পর্কে বেলাল খান জানান, ‘কথা, সুর ও সংগীত মিলিয়ে গানটি চমৎকার হয়েছে। নদীও অনেক ভালো গেয়েছে। সর্বশেষ নদীর সঙ্গে আমার অচিনপুর গানটি শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছিল। দুই বছর পর আমার ও নদীর গাওয়া গান শুনতে পারবেন শ্রোতারা। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।’

কন্ঠশিল্পী নদী জানান, ‘আমি ভীষণ এক্সাইটেড গানটি নিয়ে। সবমিলিয়ে দারুণ একটি গান হয়েছে। আমি আশাবাদি, গানটি সবার ভালো লাগবে। ’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর