এবার ওয়াসাকে ‘নষ্ট বিভাগ’ বললেন এমপি একরাম (ভিডিওসহ)

স্বাস্থ্য বিভাগকে মহা আজগুবি বিভাগ বলার পর এবার ‘ওয়াসাকে’ নষ্ট বিভাগ বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। শনিবার বিকেলে নিজের ফেসবুকে লাইভে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারা দিন-রাত কাজ করে যান। উনার এত উন্নয়নের কাজ নষ্ট হয়ে যায় দুই-একটা কুমিরের জন্য।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একরামুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি স্বাস্থ্য বিভাগকে আজগুবি বিভাগ থেকে স্বরুপে ফেরত আনার জন্য সবকিছুই করছেন। আপনি আর একটু চেষ্টা করলে স্বাস্থ্য বিভাগ ঘুরে দাড়াবে। কিন্তু আমাদের আর একটা নষ্ট বিভাগ আছে, সেটা হল ওয়াসা। এ ওয়াসার কারণে ১১ বছর ধরে আপনার সুনাম ক্ষুন্ন হচ্ছে। ওয়াসার একটি মাত্র কুমিরের জন্য আপনার সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ কুমির কে? তা দক্ষিণের (ডিএসসিসি) মেয়র তাপস ভাইকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। যত উন্নয়ন সব ওই কুমিরের পেটে চলে যাচ্ছে।

এবার ওয়াসাকে ‘নষ্ট বিভাগ’ বললেন এমপি একরাম

এবার ওয়াসাকে ‘নষ্ট বিভাগ’ বললেন এমপি একরামবিস্তারিত জানতে ক্লিক করুন http://bartabazar.com/archives/196847

Gepostet von Barta Bazar am Samstag, 25. Juli 2020

এর আগে আরও দুইটি লাইভে স্বাস্থ্য বিভাগকে ‘আজগুবি’ ও পরে ‘মহা আজগুবি’ বিভাগ বলে মন্তব্য করেছিলেন একরামুল করিম চৌধুরী এমপি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর