মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ৩৬ বোতল ফেন্সিডিলহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোনাখালি ইউনিয়নের রশিকপুর গ্রামের মজিদুল ইসলাম মজার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ঘর থেকে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে শহিদা বেগমের ছেলে শরিফুল পালিয়ে যায়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, ‘গোপন সংবাদ পেয়ে আমার নেতৃত্বে এস আই মোমিনুল ইসলাম,এ এস আই শাহিন উদ্দিন,কনষ্টেবল শামছুজ্জামান ও ঈসরাফিলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা সাড়ে ১২ টার দিকে রশিকপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শহিদা বেগমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’
বার্তা বাজার / ডি.এস