দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে চক্রান্তকারীরা চক্রান্ত করছে বলে মন্তুব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (২৫ জুলাই) ‘জনস্বাস্থ্য কনভেনশন ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সবাই সম্প্রতি লক্ষ করেছি, চীন একটা ভ্যাকসিন ট্রায়াল চায় বাংলাদেশে, অনুমতি পেয়েছে। বাংলাদেশে যেকোনো গবেষণা করার অনুমতি দেয়ার মালিক হচ্ছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। তাদের অনুমতিক্রমে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) এই গবেষণা শুরু করার কথা। এখানেই চক্রান্তটা।
তিনি আরো বলেন, আজ পুঁজিবাদ চাইছে তৃতীয় বিশ্বকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে, যাতে আমাদের অধিকারটা কাগজে-কলমে থাকে। আমরা নিজেদের বিষয় নিজেরা নিয়ন্ত্রণ করি না। একটা ভ্যাকসিন রিসার্চ হবে, তাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এত মাথাব্যথা কেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভূতের প্রবেশ ঘটেছে। চক্রান্তকারীদের প্রবেশ ঘটেছে। ঠিক যেভাবে দীর্ঘদিন আন্তর্জাতিক ওষুধ কোম্পানিসহ পুঁজিবাদীর ধারকরা তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর বন্ধ করে রেখেছেন।’
বার্তাবাজার/এসজে