করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি, বেসরকারি, আধাসরকারি সকল প্রতিষ্ঠান ও শপিংমলসহ সকল কর্মস্থলে মাস্ক পড়া বাধ্যতামূলক করে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। সেই সাথে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এর আগে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের স্বাস্থ্য সেবার বিষয়ে খোঁজ খবর নেন।
পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন করেন। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. হাবিবুর রহমান, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. হিফজুল বারী খান উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস