ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকা থেকে ছরোয়ার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজার পাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হাটগোপালপুরে অভিযান চালিয়ে ছরোয়ার হোসেনকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস