নীলফামারীর ডিমলায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের রামডাঙ্গা গ্রামের অবিয়ার রহমানের ছেলে ও মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মঞ্জুরুল ইসলাম(৩৪) কে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল জয়ব্রত পাল এর নির্দেশে ডিমলা থানার এসআই আকতার হোসেন ও এসআই অনন্ত কুমার রায় ও মাসুদ মিয়া রামডাঙ্গা গ্রামের (হাজীপাড়া) থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মঞ্জুরুলকে জিআর ১৪৮/১৭ মামলায় নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক গত ১২ নভেম্বর ২০১৯ইং সালের একটি মাদক মামলায় ২ বছর সাজা প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকে মঞ্জুরুল পলাতক ছিলো। অপর দিকে জিআর ৭৬/২০০০ নিয়মিত মামলার আসামি উপজেলার দক্ষিন তিতপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে কামিন(২২) ও বাবুরহাট গ্রামের মৃত সরবেশ খার ছেলে হাবিব খা(৪৫)কে গ্রেফতার করা হয়।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার / ডি.এস