গরিবের তালিকায় কোটিপতির নাম!

সুনামগঞ্জ ছাতকে করোনাভাইরাসে সরকারের দেয়া বিশেষ সহায়তা ওএমএসের চালে উপকারভোগীদের নামের তালিকায় কোটিপতি ব্যবসায়ীকে গরীব বানিয়ে সমালোচনার জন্ম উপজেলার ছৈলাআফজলাবাদ ইউপির চেয়ারম্যান গয়াস আহমদ।

তার বিরুদ্ধে এ অনিয়ম দুর্নীতির ফলে অনেক অসচ্ছল পরিবারে ওএমএসের চাল পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

জানা গেছে, তালিকায় ভুল তথ্য দিয়ে ওয়ার্ডের অসহায়-হতদরিদ্রের নামে খাদ্য অধিদফতরে (তার স্বাক্ষরিত) ৩৬০ জনের একটি তালিকা জমা দেয়া হয়।

ওই ৩৬০টি কার্ড ইস্যু করেছেন ইউপি চেয়ারম্যান গয়াস আহমদ। তার এই তালিকায় অসহায়-দরিদ্রদের বঞ্চিত করে ওয়ার্ডের বিত্তবান, লাখপতি ও কোটিপতি বন্ধু-বান্ধব ও তার আত্মীয়-স্বজনের নাম দিয়েছেন। এছাড়াও রয়েছেন একই পরিবারের একাধিক সদস্যও!

লাকেশ্ব বাজারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী মুহিবুর রহমান দুদুকে গরিব বানিয়েছেন।

এ ব্যাপারে গয়াস আহমদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে একটি মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে।

এ ব্যাপারে উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির জানান, অসহায়-হতদরিদ্রের বঞ্চিত করে তালিকায় বিত্তবানদের নাম ও স্বজনপ্রীতির অভিযোগ পেয়েছি ইউপি চেয়ারম্যান গয়াস আহমদের বিরুদ্ধে। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর