রিজেন্ট হাসপাতালের এমডি মিজান গ্রেফতার

মেট্রো রেল প্রকল্পে কর্মরত ৭৬ জন শ্রমিককে করোনার ভুয়া সনদ দেয়ার অভিযোগে ভিন্ন এক মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান গ্রেফতার হয়েছে।

গতকাল শুক্রবার(২৪ জুলাই) রাতে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি তপন কুমার সাহা জানান, কোভিড-১৯ এর ভুয়া সনদ দেয়াসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও এমডি মিজানুরসহ কয়েকজনের বিরুদ্ধে ২০ জুলাই মেট্রো রেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করিম মামলা করেন।

‘মামলার অভিযোগে বলা হয়, মেট্রো রেলে কর্মরত ৭৬ জন কর্মীর করোনা পরীক্ষা করে রিজেন্ট হাসপাতাল। প্রতিজনের পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার করে টাকা নেওয়া হয়। কিন্তু টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দেয়ায় কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে।’

জিজ্ঞাসাবাদের জন্য মিজানুরকে ১০ দিনের হেফাজতে নেয়ার আবেদন বরে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এর আগে গত ৬ ও ৭ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর সাহেদসহ ১৭ জনকে আসামি করে প্রতারণার যে মামলা করা হয়েছিল সে মামলায় মিজানুর রহমানের নাম ছিল না বলে জানান ওসি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর