বাংলাদেশের একটা বন্যার্ত মানুষও না খেয়ে থাকবে না: তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলাদেশের একটা বন্যার্ত মানুষও না খেয়ে থাকবে না। যতদিন বন্যার পানি থাকবে, যতদিন আপনাদের কষ্ট থাকবে, যতদিন আপনারা ঘড়ে ঘুমাতে না পারবেন ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের ত্রান দিবে।

বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় বানভাসী মানুষের পাশে আছে। বন্যায় যাদের ঘড়-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলী জমি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে সকল সহোযোগীতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন। সকল বিপদে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আপনাদের পাশে থাকবে। আমরা কথায় না কাজে বিশ্বাস করি। শনিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন কালে এসব কথা বলেন তিনি।

এসময় উপজেলার পিংনা ইউনিয়নের বালিয়ামেন্দা, ডাকাতিয়া মেন্দা, মিরকুটিয়া, নলসন্ধা, আওনা ইউনিয়নের কুলপাল, দৌলতপুর, পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া, বিন্নাফৌর, মানিকপটল গ্রামসহ বিভিন্ন স্থানে নৌকা যোগে বাড়ী বাড়ী গিয়ে প্রায় ১২শতপরিবারের মাঝে এ ত্রান বিতরন করেন তিনি।
প্রতিটি প্যাকেটে চাল, ডাল, মুড়ি, তেল, চিড়া, গুড়, স্যালাইন, পানি বিশুদ্ধ করন পাউডার দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, যুগ্ম সম্পাদক আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সুধিজন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর