৩ দিনের রিমান্ডে শারমিন

নকল এন৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের শারমিন জাহানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডে পাঠান।

আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আক্তারুজ্জামান ইলিয়াস তার ৩ দিনের রিমান্ড আবেদন করেন।

নকল মাস্ক সরবরাহের দায়ে শারমিন জাহানের বিরুদ্ধে ২৩ জুলাই মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

গতকাল, শুক্রবার (২৪ জুলাই) রাতে শাহবাগের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর