‘মাস্কতো আমি বানাই না’: শারমীন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিম্নমানের মাস্ক সরবরাহ করায় অপরাজিতা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শারমীন জামানকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারের আগে সব অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্র বলে দাবি করেন শারমীন।

নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহ করে সম্মুখ সারির করোনা যোদ্ধাদের জীবন ঝুঁকিতে পড়তে পারতো এমন আশঙ্কা থেকেই গত বৃহস্পতিবার রাতে অপরাজিতা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শারমীন জামানের বিরুদ্ধে মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ)।

পরে সেই মামলায় শুক্রবার রাতে শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি।

যদিও গ্রেফতারের আগে নিজের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছিলেন শারমীন।

তিনি বলেন, ‘মাস্কতো আমি বানাই না। যদি কোনো প্রডাক্ট খারাপ হয় বললে আবার করে দিব। এখানে তো আমার কিছু করার নেই।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের জন্য ১১ হাজার ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের কার্যাদেশ পায় অপরাজিতা ইন্টারন্যাশনাল। প্রথম দুই দফায় ১৭শ ৬০টি মাস্ক মান সম্পন্ন সরবরাহ করে তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর