পাবনার পদ্মা নদী থেকে অর্ধ-গলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাধাকান্ত এলাকার পদ্মা নদী থেকে আজ (শনিবার) সকালে এক অর্ধ-গলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা সদর থানা ওসি মোঃ নাছিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে এলাকাবাসী পুলিশ’কে খবর দিলে ঘটনাস্থল থেকে এক অর্ধ-গলিত যুবকের লাশ উদ্ধার করে।
এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায় নি। প্রথমিকভাবে ধারনা করা যাচ্ছে হত্যা না পানিতে ডুবে মৃত্যু তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর