করোনার কারণে দীর্ঘ সময় ঘরবন্দী ক্রিকেটাররা। দেখা মিলে না এক সতীর্থের সাথে অন্য সতীর্থের। তবে ভার্চুয়াল আড্ডায় একে অপরের সাথে কথা বলছেন। ক’রোনার এই দুঃসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদেরও দিচ্ছেন আনন্দ। তামিমের সেই জনপ্রিয় লাইভ আড্ডা শেষে এবার চার সতীর্থকে নিয়ে লাইভে আসছেন সাকিব আল হাসান।
নিজের সাকিবস ৭৫ রেস্টুরেন্ট-এর পেজ থেকে লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডা দিবেন টাইগার ক্রিকেটাররা। সাকিবের সাথে থাকবেন– ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ। আগামী ২৭ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় লাইভ সেশনে আসবেন তারা।
‘সাকিবস ৭৫ রেস্টুরেন্ট’ এর পেজ থেকে এক বার্তায় জানান, “অবশেষে অপেক্ষা শেষ হচ্ছে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা সাকিবস ৭৫ এ লাইভ আড্ডায় থাকবো রাত ৮টায়, ২৭ জুলাই, ২০২০ তারিখে। আপনার প্রস্তুত তো? অনেক মজা হবে।”
প্রসঙ্গত যে, ক’রোনাকালে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেখানেই দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। দুই কন্যার দেখাশোনা করে সময় কাটছে তার। আর সাকিব দেশের বাহিরে থেকে লাইভ আড্ডায় যোগ দিলেও বাকিরা আছেন দেশে।
কেএস/বার্তাবাজার