১৪ জুন মুম্বইয়ে নিজের বাড়িতে প্রয়াত হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আজও তার ভক্তরা তাকে এতটাই ভালোবাসে যে তার ‘ছিঁছোড়ে’ ছবি দেখে আত্মহত্যা করেছে আরেক কিশোরী।
সুইসাইড নোট লিখে কিশোরী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড়ে এ ঘটনা ঘটে। খবর সংবাদ প্রতিদিন।
গত এক মাসে প্রিয় বলিউড অভিনেতার চলে যাওয়ার শোক কাটিয়ে উঠতে না পেরে তার অনুকরণেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন একাধিক অনুরাগী। ‘দিল বেচারা’ মুক্তির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার আবারও এক সুশান্ত ভক্তের আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ছত্তিশগড়ের।
১৩ বছরের কিশোরী সুশান্ত মারা যাওয়ার দুঃখ সামলাতে না পেরেই আত্মহত্যা করেছেন। এদিন দুর্গ জেলার ভিলাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় ক্লাস সেভেনের ওই ছাত্রীর মৃতদেহ।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটির ঘর থেকে একটি সুইসাইড নোট মিলেছে। সেখানে লেখা, সুশান্তের মৃত্যুর শোক সামলাতে না পেরেই নিজের জীবন শেষ করে দিচ্ছে সে। মৃতার পরিবারের সদস্যরাও জানিয়েছেন যে, সে সুশান্তের প্রচণ্ড ভক্ত। অভিনেতার মৃত্যুর পর থেকেই সারাদিন তাঁর অভিনীত ছবি, গান এবং ভিডিও দেখতো। তবে ওই সুইসাইড নোট মেয়েটিরই লেখা কিনা পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে।
বার্তাবাজার/কে.জে.পি