আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সাধারণ ক্ষমা পেয়েছেন ৫১৫ জন বন্দি।
আরব নিউজ জানিয়েছে, বন্দিদের মধ্যে যারা আর্থিক কারণে মুক্তি পাচ্ছিলেন না তাদের সমস্যাও দূর করা হয়েছে। করোনার কারণে আমিরাতের প্রশাসন এবার বেশি উদারতা দেখিয়েছে। এর আগে অল্প অপরাধ করা বন্দিদের মুক্তি দেয়া হয়েছে।
অপরাধীরা যেন জেল থাকা ছাড়া পেয়ে সহজে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই সুযোগও করে দেয়া হয়।
বার্তাবাজার/কে.জে.পি