উঠে গেছে ওয়ারীর লকডাউন

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমায় টানা ২১ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ড ওয়ারী এলাকার একাংশ লকডাউন তুলে নেয়া হয়েছে।

গতকাল শুক্রবার(২৪ জুলাই)মধ্যরাতে তুলে নেয়া হয় লকডাউন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেন।

গত ৪ জুলাই ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য ওয়ারী এলাকার একাংশ লকডাউন করা হয়। এ সময় ওই এলাকায় মোট ৩০৯ জন করোনা টেস্ট করান এবং এর মধ্যে ৮০ জন কোভিড-১৯ এ শনাক্ত হন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর হতে লকডাউন বর্ধিত করার নতুন কোনো নির্দেশনা না থাকায় এবং প্রথম ও দ্বিতীয় সপ্তাহের তুলনায় সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় লকডাউন তুলে নেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর