কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, আহত ৩ পুলিশ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে মুন্সিগঞ্জ গ্রামের মৃত নিয়ামত মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী কুদরত ত্রিমুখী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে (২৫ জুলাই) দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক নিশিকান্ত সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এস আই রোকন, এস আই মেহেদি, এ এস আই শাহাজান, এ এস আই আমিনুর,কনঃ মুজাফ্ফর, শামীম, জিয়া ও নেকবর থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ডাংমড়কা গ্রামস্থ জহুরুল হকের ইট ভাটা নামক স্থানে মাদক ক্রয় বিক্রয় চলছে। রাত আনুমানিক ১ টার সময় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দুই দলে বিভক্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

এমতাবস্থায় পুলিশ সরকারী জান মাল রক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পিছু হেটে পালিয়ে যায়। এ সময় পুলিশের চিৎকারে আশে পাশের এলাকায় থেকে এলাকাবাসী ঘটনা স্থানে চলে আসে। এলাকাবাসীর উপস্থিতিতে ঘটনা স্থানে তল্লাশি চালালে একজনকে আহত অবস্থাতে পড়ে থাকতে দেখা যায়, তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরে জানা যায়, সে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের মৃত নিয়ামত মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী কুদরত আলি। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান জানান, মাদক ক্রয়-বিক্রয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালিন সময়ে ত্রিমুখী বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে মাদক ব্যবসায়ী আহত হয়। তাকে উদ্ধার দৌলতপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তুল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৪৩ বোতল ফেন্সিডিল ও একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে তিন জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর