ঢাকা-বরগুনা নৌরুটে প্রথমবারের মতো চালু হলো অত্যাধুনিক ও বিলাসবহুল লঞ্চ এম ভি রাজারহাট-বি। লঞ্চটি নির্মাণ করেছে দেশের অন্যতম নৌযান প্রস্ততকারী প্রতিষ্ঠান এম কে শিপিংলাইনস।
দীর্ঘ প্রতীক্ষার পর চলাচলের জন্য শুক্রবার(২৪ জুলাই) বরগুনা নদী বন্দরে সকাল সাড়ে এগারোটায় বিলাসবহুল লঞ্চ এম ভি রাজারহাট-বি এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
পরিবেশ আন্দোলন বরগুনার সাধারন সম্পাদক মুশফিক আরিফের সঞ্চালনায় এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম, এম কে শিপিং লাইন্সের এম ডি মাসুম চৌধুরী, পরিবেশ আন্দোলন বরগুনার সভাপতি সুখরঞ্জন শীলসহ অনেকে।
ঢাকা-বরগুনা নৌরুটে বিভিন্ন প্রতিষ্ঠানের আরও বেশ কয়েকটি লঞ্চ চলাচল করছে। তবে এমভি রাজারহাট-বি লঞ্চটি আধুনিক, নির্মাণশৈলী ও প্রযুক্তির দিক দিয়ে অন্য লঞ্চগুলোকে হার মানাবে বলে জানিয়েছেন মালিকপক্ষ।
বরগুনায় যুক্ত হলো বিলাসবহুল লঞ্চ এমভি রাজারহাট বি
বরগুনায় যুক্ত হলো বিলাসবহুল লঞ্চ এমভি রাজারহাট বিইউটিউবে দেখতে-https://youtu.be/IBfIioTUbzg
Gepostet von Barta Bazar am Freitag, 24. Juli 2020
অত্যাধুনিক, বিলাসবহুল এ লঞ্চটিতে যাত্রীদের আকৃষ্ট করতে রাখা হয়েছে নানান ব্যবস্থা। ক্যাফে, রেস্টুরেন্ট, ওয়াইফাই সুবিধাসহ বিনোদনের নানা ব্যবস্থা রাখা হয়েছে প্রযুক্তি নির্ভর এই লঞ্চে।
বার্তা বাজার / ডি.এস