মদের সাথে বিষ মিশিয়ে একজনে হত্যার অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে নূর রহমান (৫০) নামের এক ব্যক্তি মদ পান করে মৃত্যুবরণ করেছেন। তবে তার পরিবারের দাবী তাকে মদের সাথে বিষ মিশিয়ে তা পান করিয়ে পরিকল্পতিভাবে হত্যা করা হয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝ এখন মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নূর রহমান একই এলাকার মরতুজ আলীর ছেলে।

এ বিষয়ে নূর রহমানের ছেলে জুয়েল জানান, তার বাবাকে এলাকার কয়েকজন অসাদু ব্যক্তি মদের বিষ মিশিয়ে খাইয়েছে। এতে তার মৃত্যু হয়েছে। যাদের সাথে মাঝে মাঝে তার বাবা মদ পান করতো তাদের মাঝেই কেউ পরিকল্পিতভাবে শুক্রবার বিকালে মদের সাথে বিষ মিশিয়ে খাইয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসাইন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর