পটুয়াখালীতে ২ কলেজ ছাত্রকে প্রকাশ্যে কোপানোর ভিডিও ভাইরাল

পটুয়াখালী শহরে দুই কলেজছাত্রকে এলোপাথারি কোপানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আহতরা হলেন- পটুয়াখালী পৌর শহরের একেএম কলেজের স্নাতকের ছাত্র এনামুল হক মুন্না (২২) ও রাজধানীর একটি প্রাইভেট ইউনিভার্সিটির স্নাতকের ছাত্র নিবির দাস গুপ্ত (২২)। তাদের উভয়ের বাসায় শহরের চরপাড়া এলাকায়।

হামলার শিকার এনামুল হক মুন্না জানান, গত ২২ জুলাই শহরের একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনে অংশ নেয়ার জন্য আহত দুই বন্ধুসহ সহপাঠীরা শহরের সরকারি জুবিলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যায়। এ সময় প্রকাশ্যে মাদক সেবন নিয়ে আহতদের সঙ্গে হামলাকারীদের বাকবিতণ্ডা হয়। পরে তা মিটিয়ে যে যার মতো করে খেলায় অংশ নেয়। খেলার একপর্যায়ে নিবির দাস গুপ্ত শারীরিক আহত হলে সহপাঠীরা তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য পানামা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
এসময় মো. সবুর (২৭), রিফাত (২৭), সিফাত (২০), আরমান (২৪), রিজন (২২), মো. হৃদয় (২২), পুলক (২৩), শাহদাত (২৩), জুয়েল (২১), রতন (২৪), সাজিনসহ (২১) একটি গ্রুপ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই দুই কলেজছাত্রের ওপর হামলা চালায়।

ওই ক্লিনিকের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আত্মরক্ষার্থে আহতরা ছুটোছুটি করে পানামা ডায়াগনস্টিক সেন্টার থেকে রাস্তায় বেড়িয়ে পরে। হামলাকারীরা এ সময় প্রকাশ্যে অস্ত্র দিয়ে আঘাত করে। এক পর্যায়ে আহতরা দৌড়ে স্থানীয় নৌ ফায়ার সার্ভিস স্টেশনে গিয়ে আশ্রয় নিলে সেখানে গিয়ে হামলা চালায়। হামলার পর হামলাকারীরা মোটরসাইকেলযোগে স্থান ত্যাগ করে।

এ প্রসঙ্গে পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করে জেলে পাঠানো হয়েছে। বাকিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর