মুন্সীগঞ্জের তিন এতিমখানায় খাদ্য সহায়তা প্রদান

মহামারী করোনা ভাইরাস দূর্যোগে তিনটি মাদরাসা ও এতিমখানায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) বেলা ১২ টায় ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রবাসী ছাত্র সংসদের সদস্যরা কর্তৃক উপজেলার কুসুমপুর আজিজিয়া মাখজানুল উলূম মাদরাসা, পশ্চিম কোলা মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা এবং দারুল উলূম মোহাম্মাদিয়া ছাতিয়ানতলী ক্বওমি মাদরাসায় ৪শ কেজি চাউল, ৬০ কেজি ডাল, ৬০ কেজি তৈল ও ৩০ কেজি লবন পৌঁছে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, নাহিদ হাসান মাসুদ, রিপন আলম, ওয়াসিম বেপারী, সেলিম ঢালী, নয়ন হাওলাদার, জসিম বেপারী, শাহ আলম, রুবেল রানা, তুষার, আরিফ ঢালী, পলাশ, মেহেদী হাসান, মনিরুজ্জামান, কাদির, সাগর প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর