নকল মাস্ক সরবরাহ: সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন গ্রেফতার

নকল মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক ও ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ।

ডিএমপির গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক গণমাধ্যমকে বলেন, বিএসএমইউ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তাকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে।

আগামীকাল তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিএসএমএমইউ প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায় সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন জাহানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

শারমিন জাহান ২০০২ সালে ছাত্রলীগের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও আওয়ামী লীগের গত কমিটিতে তিনি মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকও ছিলেন। এখন তিনি আওয়ামী লীগের কোন পদে নাই।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর