চট্টগ্রামের কোতোয়ালী থানাকে মাদকমুক্ত করে গড়ে তুলতে ওই এলাকার ৭৮টি মসজিদে একযোগে মাদক বিরোধী খুতবা দিয়ে প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি সবগুলা মসজিদে মাদক সম্পর্কিত তথ্য জানাতে ঝুলিয়ে দেয়া হয়েছে ওসির নাম্বার।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, মাদকশুন্য কোতোয়ালী গড়ার প্রথম ধাপ হিসেবেই এই প্রচারণা অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা প্রথম ধাপ হিসেবে প্রচারাভিযান চালাচ্ছি। আমাদের এই প্রচারাভিযানে সংহতি প্রকাশ করেছেন আমার থানা এলাকার সবগুলো মসজিদ। আজ সবগুলো মসজিদে একসাথে মাদকবিরোধী খুতবা দেওয়া হয়েছে। পাশাপাশি মাদক সংশ্লিষ্ট তথ্য জানতে চেয়ে আমাদের ফোন নম্বর সংশ্লিষ্ট ব্যানার টানিয়েছি।
এর আগে কোতোয়ালী থানা এলাকাকে মাদকশুন্য করার ঘোষণা দেন ওসি মোহাম্মদ মহসীন। তিনধাপে মাদকশুন্য করার প্রথম ধাপে এলাকাভিত্তিক প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি মাদক ক্রেতা, বিক্রেতা, সেবনকারীদের তালিকা হচ্ছে। শেষধাপে সাঁড়াশি অভিযান চালানো হবে।
বার্তাবাজার/এসজে