অবশেষে সেই রায়হান কবীরকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকালে দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান পাহাংয়ের একটি কনডোমোনিয়াম থেকে পুলিশ ও ইমিগ্ৰেশনের স্পেশালব্রাঞ্চের যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ নিশ্চিত করেছেন।
কয়েক সপ্তাহ আগে, দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট আইনের ১৯৫৯ /৬৩ অনুসারে তদন্তে সহায়তা করার জন্য জেআইএম মোঃ রায়হান কবিরকে সন্ধানের জন্য জনসাধারণের সহায়তার জন্য আবেদন করেছিল পুলিশ।
উল্লেখ্য ৩ জুলাই আল জাজিরা মালয়েশিয়ার লকডাউনে লকড আপ শিরোনামের একটি ডকুমেন্টারি প্রকাশ করেছিলো। সেখানে মোঃ রায়হান কবির মালয়েশিয়ার সরকারের সমালোচনা করে এবং দাবি করেছিল যে বিদেশীদের সাথে জড়িত কোভিড-১৯ মামলা পরিচালনার ক্ষেত্রে বৈষম্য ছিল।
বার্তাবাজার/এসজে