প্রতারণাসহ নানা অভিযোগে র্যাবের হাতে আটক হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম (তারেক শিবলী) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ (শুক্রবার) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আসামির এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ৯ জুলাই ভোরে রাজধানীর নাখাল পাড়া থেকে তরিকুলকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরদিন প্রথম দফায় ৫ দিন এবং গত ১৬ জুলাই দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
বার্তাবাজার/এসজে